বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের মহাসড়কে তীব্র যানজট

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রবিবার দুপুরে গোলচত্বর ঘিরে ৪টি রুটে প্রায় ৬ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আকস্মিক ভাবে দুপুরের দিকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া থেকে হাটিকুমরুল পর্যন্ত আড়াই কিলোমিটার, হাটিকুমরুল থেকে বগুড়া রুটের প্রায় ৩ কিলোমিটার, পাবনা রুটের দেড় কিলোমিটার ও রাজশাহী রুটের দেড় কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছড়িয়ে পড়ে। দুরপাল্লার বাসের যাত্রীরা বলছেন, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর থেকে স্বাভাবিক থাকলেও পাঁচলিয়া বাজার এলাকা থেকে এ যানজট শুরু হয়েছে। প্রায় ১ ঘন্টা ধরে একই স্থানে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, দুপুর থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ৪টি রুটে প্রায় ৭ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। শিঘ্রই উত্তরাঞ্চলগামী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com