শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আকবর আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত ও ৬ জন আহত হয়েছে।

নিহত আকবর আলী শাহজাদপুর উপজেলার কুরশী গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নলকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে একটি মাইক্রোবাস ভদ্রঘাট বাজারের সন্নিকটে সোমবার রাত সাড়ে ৮টার দিকে নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আকবর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ সিএনজির ৫ যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com