বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সাংবিধানিক বিষয়ে তাড়াহুড়ো করা উচিৎ নয়: অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: সাংবিধানিক বিষয়ে সরকারের কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখতে যেকোনো মূল্যে অশুভ মহলের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের প্রচারিত কোনো ষড়যন্ত্র বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান।

বিএনপি নেতা বলেন, ‘হাজার হাজার আহত মানুষের আর্তনাদ ও বহু মানুষের রক্তের বিনিময়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।’

তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে ষড়যন্ত্র করে কেউ জনগণের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ না হয়, কারণ এ ধরনের ব্যর্থতা গণতন্ত্রপন্থী ও বাংলাদেশের সমর্থক শক্তির জন্য একটি ধাক্কা হিসেবে গণ্য হবে।

বিএনপির এই নেতা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি সরকারের মধ্যেও নানা আলোচনা-বিশ্লেষণ চলছে। ‘বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার কেন শপথ নিয়েছে বা বিপ্লবী সরকার কিনা তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন।’

এসময় তারেক আশঙ্কা করেন যে, গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে এবং এর উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারে।

তিনি আরও বলেন, ‘তাই বিএনপি মনে করে, জাতীয় নিরাপত্তা বা সাংবিধানিক বিধানের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বিষয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত পরিহার করা অপরিহার্য। পরিবর্তে, একটি সুচিন্তিত এবং সুবিবেচিত পদ্ধতি অনুসরণ করা উচিত, যাতে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়।’

শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিলেও বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের লক্ষ্য একই- বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তাই বিএনপি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো জায়গা দেখছে না।’

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com