বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জের সাবেক পিপিকে ঢাকায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বাসা থেকে পালিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্দুর রহমান (৭০) কে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে আওয়ামী বিরোধীরা।

আব্দুর রহমান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

রবিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে এ গণপিটুনি দিয়েছে।

আব্দুর রহমানের পরিবার সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট আব্দুর রহমান ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের দলীয় কর্মসূচিতে অংশ নিতে যেতে পরিবার বাঁধা দিতে পারে এমনটি ভেবে শনিবার রাতে তিনি ঢাকার বাসা থেকে বের হয়ে যান। রাতে তিনি বাসায় না ফিরে রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আওয়ামী বিরোধী বিক্ষোভের মধ্যে ঢুকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে জয় বাংলা শ্লোগান দিয়ে শেখ হাসিনা চলে আসবেন বলতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে এমন বেধড়ক পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হলে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসব ভিডিও ফেসবুকে পোষ্ট দিয়ে পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন।

পল্টন থানার ওসি কাজী নাছিরুল আমিন সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে কয়েকজন সরকার বিরোধী লোককে ধরে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানকে পল্টন থানায় সোপর্দের বিষয়টি জানতে পেরেছেন জানিয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের ৩ নেতা নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি তিনি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com