শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে পিপি ও জিপিসহ ৫৪ আইন কর্মকর্তা নিয়োগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৩৭ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকার সিরাজগঞ্জে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য ৫৪ জন আইনজীবীকে আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ নিয়োগে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রফিক সরকারকে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কোঁসুলি (পিপি) এবং এ্যাডঃ মোবারক আলীকে গর্ভমেন্ট প্লিডার (জিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নবনিযুক্ত পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, এ নিয়োগ পাওয়া আইন কর্মকর্তা ৫৪ জন বিএনপি ও জামায়াত সমর্থিত। জেলা প্রশাসকের কাছে আমাদের যোগদানপত্র জমা দেয়া হবে এবং আমরা আইনগত দায়িত্ব পালন শুরু করবো। আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ফৌজদারি মামলা পরিচালনা করার জন্য জেলা ও দায়রা জজ আদালতে ১০ জন অতিরিক্ত সরকারি কোঁসুলি, ২২ জন সহকারী সরকারি কোঁসুলি এবং জেলা জজ আদালতে ৪ জন অতিরিক্ত সরকারি কোঁসুলি ও ১২ জন সহকারী সরকারি কোঁসুলিকে নিয়োগ দেয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন এবং সোমবার (১৮ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের এ নিয়োগের ঘোষণা দেয়া হয়।

একই প্রজ্ঞাপনে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে। পরবর্তীতে আরো কিছু আইন কর্মকর্তা নিয়োগ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com