বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

নারীদের পোশাক নিয়ে ‘বাধ্য করা হবে না’: জামায়াত আমির

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: মেয়েদেরকে কোনো বিশেষ পোশাক পরতে জামায়াতে ইসলামী বাধ্য করবে না বলে তুলে ধরেছেন দলের আমির শফিকুর রহমান।

শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আমাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না।

“মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।”

মহানবী (স.) নারীদেরকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ কাজও করিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রেও নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের (নারী) আটকে রাখার কে। তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে।

“তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না।”

সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাওয়ার কথা তুলে ধরে জামায়াতের আমির শফিকুর বলেন, “আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ, মন্দির, মঠ গির্জা, কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না।

“আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যে হুতোম প্যাঁচা ঢুকে পড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।…আকাশে কালো শকুন ঘুরছে। এই শকুন মাঝে মাঝে ফুঁস করছে। তাই সতর্ক থাকতে হবে। যে যে যেভাবেই উসকানি দেক, আমরা ফাঁদে পা দেব না।”

জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় মন্তব্য করে শফিকুর বলেন, “আমরা ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে।

“মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।”

দে‌শে অফুরন্ত সম্পদ থাকলেও তা কা‌জে আস‌ছে না মন্তব্য করে জামায়াত আমীরের অভিযোগ, “যারাই ত্রাতার দা‌য়ি‌ত্বে থা‌কে, তারাই প‌কেট ভ‌রে। বিগত সরকার সাতক্ষীরার মানু‌ষের উপর জুলুম ক‌রে‌ছে। খুন ক‌রে‌ছে। গুম ক‌রে‌ছে। জনগ‌ণের অ‌ধিকার দেয়‌নি। তারা ৫৭ জন সেনা কর্মকর্তা‌কে খুন ক‌রে‌ছে। জামায়া‌তের দুজন আমীরসহ অসংখ্য নেতাকর্মী‌কে হত্যা ক‌রে‌ছে। ১ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সারা‌দেশ‌কে খু‌নের বন্যায় ভা‌সি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

অনেক ‘অত্যাচা‌রের’ পরও জামায়াত ইসলামীর নেতারা পালিয়ে যাননি তুলে ধরে তিনি বলেন, “দেশ‌কে যারা ভা‌লোবা‌সে তারা পালা‌তে পা‌রে না। আমরা এই দেশ‌কে গড়‌তে চাই। এই দে‌শের এক ই‌ঞ্চি মা‌টিও আমরা ছাড়‌বে না।”

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রবিউল বাসার, জেলা কর্মপরিষদ সদস্য ও গাজী নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি গাজী আজিজুর রহমানও বক্তব্য রাখেন।সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com