শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭

সিরাজগঞ্জে তীব্র শীতে শীতবস্ত্র কেনার হিড়িক

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে কনকনে শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এতে এ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের এখন কাহিল অবস্থা।

শীত নিবারণে শহর বন্দরসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র কেনার হিড়িক পড়ে গেছে।  কয়েকদিন ধরে এ অঞ্চলে তীব্র শীত ও কুয়াশার প্রভাব বাড়ছে। শনিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ছিল ঢাকা। এ সময়ে মহাসড়কে ধীরগতিতে চলাচল করেছে যানবাহন এবং দূরপাল্লার বাস হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। তীব্র শীতে জনসমাগম কমে গেছে জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে। শীত নিরারণে শহর বন্দরের বিভিন্ন দোকানসহ ফুটপাতে শীতবস্ত্র কেনার ভিড় জমে উঠেছে। তবে মূল্য বৃদ্ধির কারণে অনেক গরিব ও অসহায় পরিবার ফিরে যাচ্ছে খালি হাতে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, ভোররাত থেকে ঘন কুয়াশায় মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন এবং দূরপাল্লার বাস হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়ক পথে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলছেন, ইতিমধ্যেই জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com