শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় দেশের মানুষ: জামায়াত নেতা রফিকুল

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।

জণগনের প্রত্যাশা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারো আগের মত ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে।

রবিবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই। এ দুটি দলের মধ্যে বরং সুসম্পর্ক রয়েছে। আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং তারাই আজ জনগণের কাছে নিষিদ্ধ হয়েছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে এ জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে এগিয়ে আসতে হবে। জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হব ইনশাআল্লাহ। এ জমিনে ইসলামের বিজয়ের পতাকা না ওড়ানো পর্যন্ত ত্যাগ স্বীকারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

স্থানীয় জামায়াতের সভাপতি ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুল আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতে আমির খ ম সাকলাইন, সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়া খান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com