শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরের দিকে রবির অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষার্থীরা বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, রবির শিক্ষার্থী জাকারিয়া, রায়হান উদ্দিন, মিরাজ, আম্বার প্রমুখ। তারা বলেন, ২০১৬ সালে রবি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে এবং পর্যাপ্ত কক্ষ না থাকায় ডিপার্টমেন্টের সঙ্কট রয়েছে। এ নিয়ে এরআগেও আন্দোলন করা হয়েছে এবং জেলা প্রশাসন এখনও ক্যাম্পাস স্থাপনের ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি বলেন, প্রায় সাড়ে ৩ ঘন্টা শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং মহাসড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com