মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৭

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরওয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডাঃ এম এ মুহিতের সমর্থকদের মধ্যে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতা গোলাম সরওয়ার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কবর জিয়ারত করে দলীয় কার্যালয়ে গেলে এম এ মুহিতের সমর্থক নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে দুগ্রুপের নেতা-কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়গ্রুপের ২৭ জন আহত হয়েছে। তবে ডাঃ এম এ মুহিত গ্রুপের সমর্থকরা তাদের এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সাংবাদিকদের জানান, দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে নিজ দলের মধ্যে এ হামলা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, উপজেলা বিএনপির দু’গ্রুপের মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটার খবর পেয়ে পুলিশি ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com