মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের যমুনা টেলিভিশনের অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের বলেন, গত ৮ই ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে। এ কমিটিতে সজিব সরকারকে আহবায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে। কোন কিছু যাচাইবাছাই না করেই ত্যাগী ও বিপ্লবীদের বাদ রেখে এ কমিটি ঘোষণা করা হয়েছে। গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, নিহতের পরিবার,আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে। তারা আরো বলেন, রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক মাহিন সরকার ইতি পূর্বেও একাধিকবার আলোচনা সভা করেছেন। তিনি সার্বিক বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও বৈষম্যমুলক এ কমিটি ঘোষণা করা হয়। ছয় ঘন্টার মধ্যে কমিটি বিলপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি দেয়া হবে। এ সময় নতুন কমিটি থেকে ৩০ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন এবং তাদের পদত্যাগপত্র খুব শীঘ্রই কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপকমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদী হাসান মুনতাসির, মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম, আবু হানিফ তালুকদার, রাজিতা ভুঁইয়া, পায়েল খান, আমানুল্লাহ আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com