মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে শহীদ পরিবারের খবর নিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।

পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লা ও সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে শহীদ আব্দুল আলিমের বাড়িতে মঙ্গলবারে ছাত্র প্রতিনিধিরা যান। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের স্বান্তনা দেন ও খোঁজ খবর নেন। এছাড়া তাদের বক্তব্যও শোনেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুনতাসির মেহেদী বলেন, এ জেলায় ১৫টি শহীদ পরিবার রয়েছেন। রমজান উপলক্ষে আমরা প্রতিটি শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছি এবং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কিছু হাদিয়া নিয়ে ওই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি এবং ভবিষ্যতেও এ কাযক্রম অব্যাহত থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, সালমান জর্দার, আরিয়ান অনিক, শেখ তাজ, অর্ণব, ফয়সাল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com