শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

নির্বাচনের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ফখরুলের

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস : নির্বাচন পেছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে জনগণের স্বার্থে প্রয়োজন হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত-পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র নয়, বিএনপি শুধু বাংলাদেশপন্থি জানিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মাদানী অ্যাভিনিউ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে- আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে। আমরা সেটা হতে দেবো না, খুব পরিষ্কার কথা। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো, ইনশাআল্লাহ।

বিএনপির মহাসচিব বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকেই দেবো, এ অবস্থার মধ্যদিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখন বলছি, আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এ ঈদসামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাটা বলছি এ জন্য যে, আমাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, খুব পরিষ্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদের কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কারও পক্ষে আমরা নই।

মির্জা ফখরুল বলেন, পরিষ্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ৯০ শতাংশ নেতাকর্মীকে জেলে নিয়েছিল। আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মীকে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার হত্যা করেছিল। প্রায় ১৭০০ নেতাকর্মীকে গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এ ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহতালার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তার অশেষ রহমতে… আমার কাছে মনে হয়, আল্লাহতালার অশেষ অলৌকিক শক্তি তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহতালার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি।

রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদা ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র-নৃ গোষ্ঠী বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম বক্তব্য দেন। এ অনুষ্ঠানে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, আখতার হোসেন, আলফাজ উদ্দিন, এজিএম শামসুল হক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com