সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

সিরাজগঞ্জে ট্যাংক লরি-সিএনজির মুখোমুখি সংঘর্ষ ।। দুইজন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত ও চারজন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পোনে ৪ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও একই উপজেলার ডুবডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে যাত্রী আব্দুল মমিন (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল থেকে সিএনজিটি উল্লাপাড়া যাওয়ার সময় পুর্ব দেলুয়া ব্রিজের ওপর ওঠার পর বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও যাত্রী মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় চালক শরিফুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে ও ক্ষতিগ্রস্ত ট্যাংক লরি ও সিএনজি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com