বাংলা হেডলাইনস: দেশে টানা ২৫৫ দিন সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ই এপ্রিল রবিবার সকাল ৮টা থেকে ৭ই এপ্রিল সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ৪.৫৫ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকাল সংক্রমণের হার ছিল ৪.৭৬ শতাংশ। গতকালও করোনায় কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৬৩৫জন।
গত ২৪ ঘণ্টায় ১ জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩২৮ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৫৪৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।