শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়: মির্জা ফখরুল তিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে: রাষ্ট্রদূত ওয়েন তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না: সালাহউদ্দিন

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি কাদের সুবিধা দিতে এটি করা হচ্ছে সে বিষয়েও প্রশ্ন তোলেন।

সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা (নির্বাচনের সময় নিয়ে) জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এ রকম শিফটিং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না।

‘রাস্তার মানুষ বলছে, এই সরকার আরও পাঁচ বছর থাকুক’ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন বক্তব্যে সালাহউদ্দিন বলেন, তার (স্বরাষ্ট্র উপদেষ্টার) পদত্যাগ চেয়ে যে সমালোচনা হচ্ছে এটা কী তিনি শোনেন না।

নির্বাচনের কথা বললেই বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের উল্টোপথে যাত্রা দেশের জন্য শুভ হবে না। দেশের মানুষ দ্রুত ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরে পাবে।

জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ভাসানী অনুসারী পরিষদের (ভাসানী জনশক্তি পার্টি) আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে জাতীয় প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রন, পারভীন নাসের খান ভাসানী প্রমুখ বক্তৃতা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com