বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেছে জামায়াত নেতাকর্মীরা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বাস টার্মিনালের দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি পেটা করে মাথা ফাঁটিয়ে মারাত্মক আহত করেছে জামায়াত নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে উপজেলা মসজিদে জুমার নামাজ আদায় করে বাসায় ফেরার পথে থানা গেটের সামনেই এ ঘটনা ঘটে। এ হামলার জন্য জামায়াত নেতাকর্মীদের দায়ী করে পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। স্থানীয়

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আজাদ হোসেন শুক্রবার দুপুরে উপজেলা মসজিদে জুমার নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন। তিনি থানা গেটের সামনে পৌঁছলে হাফিজুরের নেতৃত্বে কয়েকজন জামায়াত নেতাকর্মী পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।

উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, জামায়াত-শিবির বৃহস্পতিবার পৌর বাস টার্মিনালের মালিক সমিতি দখল করে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দ সেখানে গিয়ে তাদের সরিয়ে দেয়। এ ঘটনার জের ধরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নিয়ামূল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাঁটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর সাথে বিএনপি নেতা আজাদের সাংগঠনিক কোনো বিরোধ নেই, তবে হাফিজুরের সাথে ব্যক্তিগত বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে বলে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী জানিয়েছেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ব্যক্তিগত বিরোধে ঘটনার জেরে বিএনপি নেতাকর্মীরা আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে ধরে নিয়ে থানায় গেছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজের পর আজাদ হোসেন তার কয়েকজন লোকের সাথে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেসময় তার পাশেই দাঁড়িয়ে থাকা পাঞ্জাবি ও মাথায় টুপি পরা ৪/৫ জন ছেলে হঠাৎ করে আজাদ হোসেনকে কিল ঘুষি মারে।

এসময় তিনি দৌঁড়ে থানার ভেতরে ঢোকার সময় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তার মাথা ফেঁটে গেছে। তবে যে আঘাত করেছে তার পরিচয় জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে জেলা বিএনপি নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com