বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: আমীর খসরু

  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের বাইরে কোনো ধরনের সংস্কার সম্ভব নয় এবং এ ধরনের সংস্কারের প্রয়োজনে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির মিত্রদল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশে আমরা বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছি না। সবাইকে একমত হতে হবে, এই ধরনের চিন্তা বাকশালী চিন্তা। বিভিন্ন দলের ভিন্ন দর্শন এবং মতামত থাকবে, সেটি মাথায় রেখেই চলতে হবে।

তিনি আরও বলেন, যেখানে ঐকমত্য হয়েছে, সেখানেই সংস্কার সম্ভব। তবে ঐকমত্যের বাইরে গেলে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই এগোতে হবে

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হলেও এ বিষয়ে কেন জনগণের কাছে বিস্তারিত তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। সব রাজনৈতিক দল এরই মধ্যে তাদের মতামত জমা দিয়েছে, সময় পেরিয়ে গেছে, আলোচনা শেষ হয়েছে। এখন জাতিকে জানানো প্রয়োজন, কোথায় ঐকমত্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে সংশয় এবং উদ্বেগ তৈরি হয়েছে, যা আগামী নির্বাচনের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব রোডম্যাপ প্রকাশ করে জনগণকে আশ্বস্ত করতে হবে যে, গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বিএনপির এ নেতা বলেন, এখন দেশের ভেতরে এবং বাইরে প্রস্তুতি রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও প্রশ্ন করছেন, নির্বাচন কবে হবে?

এদিন বিএনপির সঙ্গে বৈঠকে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার দলের মতামত তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতামত থাকতে পারে, তবে যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত। নির্বাচন পিছিয়ে দেওয়া বা ঘোলাটে পরিবেশ তৈরি করা উচিত নয়।

তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আর এজন্য নির্বাচনী রোডম্যাপ এখন জনগণের একদম দাবিতে পরিণত হয়েছে। তাই এ সরকারের উচিত দ্রুত রোডম্যাপ ঘোষণা করা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ বিএনপির লিয়াজোঁ কমিটির অন্য সদস্যরা। বিজেপি নেতাদের মধ্যে আন্দালিব রহমান পার্থসহ ১০ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com