বাংলা হেডলাইনস: দেশে টানা ৩১২ দিন মঙ্গলবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।তবে সংক্রমণে হার সংক্রমণ ঊর্ধ্বমুখী।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২রা জুন সোমবার সকাল ৮টা থেকে ৩রা জুন মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ২২.৫০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৭২৯জন।
গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩৫৪ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।