মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী বিএনপির ‘পা থেকে মাথা পর্যন্ত সবাই চাঁদাবাজ’: জামায়াত আমির দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৫১ জনের মৃত্যু শি জিনপিংকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট ‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

টানা ৩১৩ দিন পর করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে টানা ৩১৩ দিন পর বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।মৃত ব্যক্তি ঢাকা বিভাগের ৮১ থেকে ৯০ বছর বয়সের একজন পুরুষ।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ঠা জুন বুধবার সকাল ৮টা থেকে ৫ই জুন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৪.২৯ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০০ জন।

গতকাল সংক্রমণের হার ছিল ২১.৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৭৩৯জন।

গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩৬০ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com