বাংলা হেডলাইনস: দেশে টানা ৩১৩ দিন পর বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।মৃত ব্যক্তি ঢাকা বিভাগের ৮১ থেকে ৯০ বছর বয়সের একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ঠা জুন বুধবার সকাল ৮টা থেকে ৫ই জুন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৪.২৯ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০০ জন।
গতকাল সংক্রমণের হার ছিল ২১.৮৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৭৩৯জন।
গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩৬০ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।