মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী বিএনপির ‘পা থেকে মাথা পর্যন্ত সবাই চাঁদাবাজ’: জামায়াত আমির দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৫১ জনের মৃত্যু শি জিনপিংকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট ‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

টানা এক সপ্তাহ করোনায় মৃত্যু হয়নি ।। সংক্রমণ ঊর্ধ্বমুখী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে টানা সাত দিন বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। তবে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ই জুন বুধবার সকাল ৮টা থেকে ১২ই জুন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ১১.১৯ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

গতকাল সংক্রমণের হার ছিল ৯.৩৫ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৮৭ শতাংশ, সোমবার ছিল ১২.২০ শতাংশ, রবিবার ছিল ৭৫.০০ শতাংশ, শনিবার ছিল ০.০০ শতাংশ, শুক্রবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ১৪.২৯ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০০ জন।

গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৭৮৫জন।

গত ২৪ ঘণ্টায় ১৮জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩৯৭ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬৬২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com