বাংলা হেডলাইনস: দেশে টানা সাত দিন পর শুক্রবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের ৮.৬২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ই জুন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৩ই জুন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয় এবং সংক্রমণের হার ৮.৬২ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
গতকাল সংক্রমণের হার ছিল ১১.১৯ শতাংশ, বুধবার ছিল ৯.৩৫ শতাংশ, মঙ্গলবার ছিল ১২.৮৭ শতাংশ, সোমবার ছিল ১২.২০ শতাংশ, রবিবার ছিল ৭৫.০০ শতাংশ, শনিবার ছিল ০.০০ শতাংশ, শুক্রবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ১৪.২৯ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০২ জন।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৮০০জন।
গত ২৪ ঘণ্টায় ৩জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৪০০ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।