শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইরান-ইসরাইলকে তিরস্কারের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫৩ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান ও ইসরাইলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে তিরস্কার করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।’

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, ‘যুদ্ধবিরতি কার্যকর রয়েছে!’

তিনি লেখেন, ইসরাইল এখন ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরে ফিরে যাবে এবং ‘বন্ধুত্বপূর্ণভাবে’ ইরানের দিকে হাত নেড়ে ফিরে আসবে। কারো কোনো ক্ষতি হবে না।

এর কিছুক্ষণ আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি ইরান ও ইসরাইল উভয় দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তীব্র ভাষায় সমালোচনা করেন।

তিনি বলেন, এই দুই দেশ দীর্ঘদিন ধরে এবং এত তীব্রভাবে লড়াই করছে, তারা নিজেরাও জানে না- তারা কী করছে। তোমরা কি এটা বুঝো?

ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতি ভেঙেছে, ইসরাইলও তা করেছে। আমি তাদের ওপর খুশি নই। ইরানের ওপর তো নয়ই, কিন্তু যদি ইসরাইল আজ সকালে আবার হামলা করে, তাহলে আমি সত্যিই ক্ষুব্ধ হব।

তিনি আরও বলেন, ইসরাইলকে শান্ত করতে হবে। আমরা যখনই চুক্তি করলাম, তারা একরাশ বোমা ফেলে দিল—এরকম হামলা আমি আগে কখনো দেখিনি।

এর আগে মঙ্গলবার সকালে তিনি ট্রুথ সোশ্যালে লিখেন, ‘ইসরাইল, এই বোমা আর ফেলো না’। তবে তিনি কোন বোমার কথা বলেছেন, তা পরিষ্কার করেননি।

তিনি সতর্ক করে বলেন, ‘তুমি যদি এটা করো, তাহলে এটা হবে বড় ধরনের চুক্তি লঙ্ঘন। তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনো!’

ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময়সীমা ধাপে ধাপে ২৪ ঘণ্টা মেয়াদে কার্যকর হবে। ইরান একতরফাভাবে সকল হামলা স্থগিত করবে এবং এর ১২ ঘণ্টা পর ইসরাইল তা অনুসরণ করবে।

উল্লেখ্য, ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানে বিমান হামলা শুরু করে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র শুক্রবার রাতে এ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান আর কখনোই তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করতে পারবে না। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com