বাংলা হেডলাইনস: দেশে শনিবার টানা ৪ দিন করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি । সংক্রমণের হার ০.০০ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ই জুলাই শুক্রবার সকাল ৮টা থেকে ১২ই জুলাই শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.০০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
করোনায় আক্রান্ত হয়ে গতকালও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি এবং মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫২৩জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো আক্রান্ত নাই এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২২২০জন।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১.৫৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৪.৯৮ শতাংশ, বুধবার ছিল ৩.২৩ শতাংশ এবং মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ৩.৪২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ৩৯৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।