সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ফোর লেন সড়কের আইল্যান্ডে পেঁপে চাষ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের আইল্যান্ডের ওপর পেঁপে চাষ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিতে সৌন্দর্যের এ পেঁপে বাগানটি সিরাজগঞ্জ (কাঠেরপুল) পৌর কেন্দ্রীয় রহমতগঞ্জ কবরস্থানের সামনে। এ বাগানে পেঁপের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত সরকার আমলে ওই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়। জনস্বার্থে এ সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল থেকে নতুন ভাঙ্গাবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ফোর লেন করা হয়েছে। এ ফোর লেন সড়কের পশ্চিম পার্শ্বে রহমতগঞ্জ পৌর কবরস্থান, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা রয়েছে।

সড়কের আইল্যান্ডের ওপর ওই মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ পেঁপে চাষ করা হচ্ছে। এ বিষয়ে মসজিদ ও কবরস্থানের খাদেম আব্দুল মালেক (৬৬) বলেন, বিগত সরকার আমলে এ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। এ সড়কের উল্লেখিত এলাকায় ফোর লেনের (মাঝখানে) আইল্যান্ড দেখতেও সুন্দর এবং এ আইল্যান্ড দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পড়েছিল। হঠাৎ মনে হলো প্রায় ১ কিলোমিটার জুড়ে এ আইল্যান্ডের ওপর সবজি চাষ করা যেতে পারে। এ ভাবনা থেকে ওই তিনটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়ে ওই আইল্যান্ডের ওপর পেঁপে বাগান চাষের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রায় ২ মাস আগে এক কিলোমিটার জুড়ে প্রায় দুই শতাধিক পেঁপের চারা গাছ রোপণ করা হয়। আধুনিক প্রযুক্তিতে এ পেঁপে বাগান চাষ শুরু করা হয়েছে এবং যথানিয়মে এ বাগান পরিচর্যাও করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ সহযোগিতা করলে এ বাগানে উৎপাদন আরো ভালো হবে বলে আশা করা যাচ্ছে। এ বাগান দেখতে বিশেষ করে পড়ন্ত বিকেলে নারী পুরুষেরা ভিড় জমায়। ইতোমধ্যেই এ বাগানের সবুজ সমারোহের সৃষ্টি হয়েছে এবং এ পেঁপের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। অল্প দিনের মধ্যেই এ বাগান থেকে পেঁপে উৎপাদন শুরু হবে। এই উৎপাদিত পেঁপে খাবে ওই হাফিজিয়া মাদ্রাসার ৩ শতাধিক ছাত্র। ওই মাদ্রাসর শিক্ষক মাঃ আমিনুল ইসলাম বলেন, এ সৌন্দর্য পেঁপে বাগান ধরে রাখার জন্য প্রতিষ্ঠানের সকলেই সহযোগিতা করছে। আগামীতে এ বাগানে অন্যান্য সবজি চাষের আশা করা হচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, ফোর লেনের আইল্যান্ডের ওপর পেঁপে বাগান একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এ বিষয়ে পরামর্শমূলক সহযোগিতা চাইলে অবশ্যই কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com