বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি রঙে গ্রাফিতি প্রতিযোগিতা

  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণি ২৪’র রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে দেওয়ালে লিখন এ গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় জেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮টি কলেজের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

মাধ্যমিক বিদ্যালয় বিভাগে বেলকুচি উপজেলার শেরনগর এ এস ফাজিল মাদ্রাসা প্রথম হয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছে উল্লাপাড়া উপজেলার এইচটি ইমাম গালর্স হাই স্কুল ও সদর উপজেলার দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বেলকুচি সরকারি কলেজ ও উল্লাপাড়া এম আকবর আলী কলেজ।

প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার ,জেলা কালচারাল অফিসার ডক্টর ফারুক রহমান ফয়সল, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তন্ময় রায়, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান। রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ী স্কুল ও কলেজ অংশ নিবে বলে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com