বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

টানা দুই দিন করোনায় মৃত্যু হয়নি ।। সংক্রমণ ২.৬৫ শতাংশ

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে টানা দুই দিন বুধবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। সংক্রমণের হার ২.৬৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২২শে জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৩শে জুলাই বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ২.৬৫ শতাংশ রেকর্ড করা হয়েছে ।

গতকালও করোনায় মৃত্যু হয়নি, সোমবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়, রবিবার করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় মৃত্যু হয়নি, শুক্রবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও করোনায় মৃত্যু হয়নি, মঙ্গলবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় মৃত্যু হয়নি, রবিবার করোনায় একজনের মৃত্যু হয়, শনিবার করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি এবং মঙ্গলবার করোনায় একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫২৫জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২২৫৫জন।

গতকালও করোনা সংক্রমণের হার ছিল ২.৬৫ শতাংশ, সোমবার ছিল ২.২২ শতাংশ, রবিবার ছিল ০.৯৯ শতাংশ, শনিবার ছিল ০.৯১ শতাংশ, শুক্রবার ছিল ২.৩৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১.৯৮ শতাংশ,  বুধবার ছিল ০.৪৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২.৯৮ শতাংশ, সোমবার ছিল ৪.১০ শতাংশ, রবিবার ছিল ০.০০ শতাংশ, শনিবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ,  শুক্রবার সংক্রমণের হার ছিল ১.৫৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৪.৯৮ শতাংশ, বুধবার ছিল ৩.২৩ শতাংশ এবং মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল ৩.৪২ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ৪১৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com