রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ ব্লকেড করে বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পর এবার উত্তরবঙ্গের রেলপথ আটকে দিয়েছে (ব্লকেড) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার সকালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় উত্তরাঞ্চলের রেলপথ আটকে দিয়ে এ বিক্ষোভ করা হয়।

এতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এরআগে হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এবং ওইদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের ইতিবাচক সাড়া মেলেনি। আমাদের দেয়া সময় শেষ হওয়ায় সকাল থেকে ওই স্টেশনে অবস্থান নিয়ে রেলপথ ব্লকেড করা হয়। দীর্ঘ ৮ বছরেও রবির স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না। এদিকে রেলপথ অবরোধ করায় উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়ে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের এসিস্ট্যান্ড স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতে পারে। এ কারণে বর্তমানে ঢাকা-উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশের এসআই তপন ঘোষ জানান, জামতৈল স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দীর্ঘ প্রায় ৬ ঘন্টা পর রেলপথে এ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং ১৪ আগষ্ট যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়ক ও রেলপথ আটকে দেয়া হবে বলে এ হুশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com