রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার ঠাকুর টেক বনবাড়িয়া হাটখোলা গ্রামের মোঃ ওয়াজকরনি শেখের ছেলে মোঃ আকাশ শেখ (১৮) ও সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার মোঃ শরিফ উদ্দিনের ছেলে মোঃ আসিফ হোসেন (১৯)।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল পোনে ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com