বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

সিরাজগঞ্জে যমুনায় বেড়িবাঁধের ৫০ মিটার নদীতে বিলীন

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ও প্রবল অব্যাহত বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকার বেড়িবাঁধের ৫০ মিটার ধ্বস নেমেছে। যমুনায় পানি বৃদ্ধির ফলে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উজানের ঢলের পানিতে ও অব্যাহত প্রবল বর্ষণে গত কয়েকদিন ধরে যমুনার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সোমবার ভোর রাতে চৌহালী উপজেলার জোতপাড়া নৌ-ঘাটের পশ্চিমে বাঁধের দুটি স্থানের কমপক্ষে ৫০ মিটার ধ্বসে গেছে। জোতপাড়া ঘাটের পশ্চিমে চৌদ্দরশি এলাকার দুটি স্থানের একটিতে প্রায় ৩৫ মিটার এবং একই বাঁধের পাশাপাশি স্থানে প্রায় ১৫ মিটার বেড়িবাঁধের বøক নদীতে ধ্বসে গেছে। নদী পাড়ের মানুষ্ধেসঢ়;র মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ সংবাদে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ অনান্য পদস্থ কর্মকর্তারা ধ্বস এলাকা পরিদর্শন করেছেন। যমুনায় পানি বৃদ্ধি ও স্রোতের  কারণেই ওই বেড়িবাঁধে এ ধস দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই ৫০ মিটার বাঁধ নদীগর্ভে ধসে গেছে। শীঘ্রই বাঁধের ধ্বস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চৌহালী শহর রক্ষা বেড়িবাঁধের দুটি স্থানে প্রায় ৫০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার সংবাদে দুপুরে বাঁধের ধ্বস এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং শীঘ্রই ধ্বস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com