মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী বিএনপির ‘পা থেকে মাথা পর্যন্ত সবাই চাঁদাবাজ’: জামায়াত আমির দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৫১ জনের মৃত্যু শি জিনপিংকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট ‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

সিরাজগঞ্জে ইসলামী ফ্রন্ট নেতা হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : হেলিকপ্টারে এসে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রবাসী নেতা মোঃ মোশাররফ হোসেন সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনে প্রার্থিতা  ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই নেতাকে বহন করা হেলিকপ্টারটি অবতরণ করে। এরপর হেলিকপ্টার থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ মতিন, মহাসচিব স, উ, ম, আবদুস সামাদ এবং ওই আসেনের প্রার্থী মোঃ মোশাররফ হোসেন একে একে নেমে আসেন। দলটির মনোনিত মোমবাতি প্রতীকে মোশাররফ হোসেন নির্বাচন করার কথা জানিয়ে বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের প্রতি গভীর ভালবাসার টানেই জনগণের কল্যাণে কাজ করতে তিনি নির্বাচনে অংশ নিতে ছুটে এসেছেন। এ সময় দলটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় হলো ২৪-এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে তা আরও প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় সকল ধরণের বৈষম্যের বিরুদ্ধে ও প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে অবস্থান করে।

তিনি আরো বলেন, যেহেতু প্রতিহিংসাই সমাজে অরাজকতার মূল কারণ তাই ইসলামী ফ্রন্ট সকল ধরণের অরাজকতার কবর রচনা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com