মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী বিএনপির ‘পা থেকে মাথা পর্যন্ত সবাই চাঁদাবাজ’: জামায়াত আমির দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৫১ জনের মৃত্যু শি জিনপিংকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট ‘বাজার সিন্ডিকেট’ ভাঙতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

অমাবস্যার রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে সোমবার অমাবস্যার রাতে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের পর কবরস্থানে গেলে তারা কয়েকটি কবরের মাটি আলগা দেখতে পেয়ে কাছে গিয়ে কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে দেখতে পায়। তারা আরো জানান, সোমবার অমাবস্যার রাতের যে কোনো সময় চোরেরা কবরস্থানে ঢুকে গত এক/দেড় বছর আগের দাফন করা লাশের কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কঙ্কাল চুরির সময় চোরেরা তাদের ট্রাউজার, গেঞ্জি ও কবর খোঁড়ার কোদাল রেখে গেছে। পরদিন সকালে ঘটনা জানাজানির পর দেখা যায় ১৬টি খোঁড়া কবরের দাফনকৃতদের মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে চোরেরা।

এরপর স্থানীয়রা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তারা ঘটনাটি শুনেছেন তবে এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি জানিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছলাম আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com