বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : অবশেষে ৩ বস্তা টাকা রেখেই মারা গেলেন সিরাজগঞ্জের সেই ভিক্ষুক সালেহা পাগলি।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেহা বেগম ‘ছালে পাগলি’ নামেই পরিচিত ছিল। সম্প্রতি অসুস্থ হলে মাছুমপুর মহল্লার একটি বাড়িতে ঠাঁই নেন তিনি। গত ৯ অক্টোবর পরিত্যক্ত কোয়ার্টার থেকে ২ বস্তা এর দুদিন পর ১১ অক্টোবর একই স্থান থেকে আরও ১ বস্তা টাকা উদ্ধার করেন স্থানীয়রা। মোট ৩ বস্তার টাকা গণনা করে ১ লাখ ৭৪ হাজার ৮০ হাজার পাওয়া যায়। স্থানীয়রা জানান, ৪০ বছর ভিক্ষা করে জমানো একটি পয়সাও খরচ করেননি সালেহা বেগম। যেখানে যা পেয়েছেন খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। সেসময় সালেহা অসুস্থ হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এলাকাবাসী তার চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল, নর্থবেঙ্গল হাসপাতাল সর্বশেষ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার লিভার ক্যান্সার ধরা পরে এবং শুক্রবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। রাতেই তার লাশ নিয়ে আসা হয় এবং শনিবার সকাল ১০টায় জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু। অনেকে বলছেন, হায়রে দুনিয়য়া টাকার জন্য এত কাড়াকাড়ি, ধনী-গরিব সবাইকেই খালি হাতেই যেতে হয়, অবশেষে ৩ বস্তা টাকা রেখেই বিদায় নিলেন ছালে পাগলিও।