শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

সাংবাদিকের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার সময় পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় ওই বাসভবনের পাশে ২/৩ জন যুবক মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিল এবং তারা দুটি পেট্রোল বোমায় আগুন ধরিয়ে সাংবাদিকের বাসভবনে নিক্ষেপ করে। এ দুটি পেট্রোল বোমায় আগুন জ্বলে উঠলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে অন্য একটি বাসভবনের সামনে তারা আরো দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না বলেন, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত না হলেও পরিবার ও এলাকাবসীর মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com