শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা ॥ ভাই ও ভাতিজা গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শিবগঞ্জে ঈদের আগে নারিকেল ও সেমাইয়ের ব্যবসার লাভের টাকা কম দেওয়া নিয়ে বিরোধে শামীম হোসেন (৩৫) নামে এক ক্ষুদে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকায় প্রতিবেশীরা নিহতের ভাই শাহিনুর মিয়া (৪৫) ও ভাতিজা রনি মিয়াকে (২২) আটক করে পুলিশ দিয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত শামীম হোসেন শিবগঞ্জের বিহারপুর গ্রামের আকতার হোসেন ধলুর ছেলে। শামীম তার বড় ভাই শাহিনুরের সাথে ঈদের আগে কাঁচামালের পাশাপাশি নারিকেল ও সেমাইয়ের ব্যবসা করেন।

রোববার বেচাকেনা শেষে দুই ভাই বাড়িতে ফিরে ইফতারের পর লাভের ১০ হাজার টাকা ভাগবাটোয়ারা করেন। শামীম বেশি নেওয়ায় ভাই ও ভাতিজা এর প্রতিবাদ করেন।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।  তখন ভাতিজা রনি ক্ষিপ্ত হয়ে চাচা শামীমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়।

প্রতিবেশীরা রক্তাক্ত শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেবার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা হত্যায় জড়িত ভাই শাহিনুর ও ভাতিজা রনিকে আটক করে পুলিশে দেন।

পরে পুলিশ তাদের গ্রেফতার ও লাশ মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী খায়রুন বেগম থানায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মামলা করেছেন।

সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com