বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

চুক্তি বাতিল ও আবরার হত্যার প্রতিবাদে বিএনপির দেশব্যাপী সমাবেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল ও এই চুক্তির বিরোধিতার কারণে বুয়েটের ছাত্র  আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিএনপি শনিবার ও রবিবার দেশব্যাপী জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার রাজনীতির নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলটির  এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

 খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল ও এই চুক্তির বিরোধীতার কারণে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমরা আগামী শনিবার ঢাকাসহ দেশের সকল মহানগর সদরে জনসমাবেশ এবং আগামী রবিবার  দেশের সকল জেলা সদরে জনসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি।

গত সোমবার ভোর রাতে বুয়েটের তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল  বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ শেরে বাংলা হলে পাওয়া যায়। ময়না তদন্তে রিপোর্টে বলা হয় আবরারকে বাঁশ জাতীয় ভোঁতা কোনো কিছুর আঘতে হত্যা করা হয়।

আজকের (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল  প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com