শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

সুস্থ ঘোষণার পরের দিন মারা গেল করোনা রোগী

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে



আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: সুস্থ ঘোষণার পরের দিন রাজশাহীর চারঘাটে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃতের নাম মনসুর রহমান (৩৮)। তার বাড়ি চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে।

তিনি পাবনার রুপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন।

সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু জানান, করোনা পজেটিভ আসার পর হোম আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিয়েছেন। করোনা শনাক্ত হওয়ার ১৮ দিন পর তিনি সুস্থ হয়েছেন বলে স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন খুলে দেয়। পরের দিনে তিনি মারা গেছেন।

রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, গত ২০ জুন তার সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। পরের দিন তাকে সুস্থ ঘোষণা করে তার বাড়ির লকডাউন খুলে দেয়া হয়। তবে তার হার্টের সমস্যা ছিল। হার্টেরও চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।



ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com