বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁও যৌন হয়রানির অভিযোগে পৌর কাউন্সিলর গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান বনরাজসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন, ওই এলকার রাসেল রহমান, রায়হান আলম ও সিফাত হৃদয়।

মামলার এজহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহরের পোশাকের দোকানের কর্মচারী ও জেলার মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা রিপন ও তাঁর স্ত্রী শান্তনা খাতুন সাত-আট মাস ধরে নওগাঁ পৌরসভার খাস-নওগাঁ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে কাউন্সিলর গোলাপ রহমান বনরাজের নেতৃত্বে স্থানীয় সাত-আটজন যুবক রিপনের ভাড়া বাসায় যান। তারা ওই সময় রিপন ও শান্তনাকে প্রকৃত স্বামী-স্ত্রী নয় দাবি করে রিপনের স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য কাউন্সিলর বনরাজ, রিপনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাতের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে টাকার ব্যবস্থা করতে বলে তারা ওই দম্পতির ফ্লাটে বাইরে থেকে তালা মেরে যান ।

সোমবার সকাল ১০টার দিকে রিপনের বাসায় চাঁদার টাকা হস্তান্তর হওয়ার কথা ছিল। রিপনের স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউন্সিল বনরাজ ও তার সঙ্গী রাসেল, রায়হান এবং হৃদয়কে আটক করেন।

পরে চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগ এনে রিপন কাউন্সিলর বনরাজসহ আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

ভুক্তভোগী রিপন জানান, দুই বছর আগে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। অথচ কাউন্সিলর ও তার সঙ্গীরা তারা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ তুলেছেন।

তিনি আরও জানান, তারা তার স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে কাউন্সিলর বনরাজ এলাকার ছেলেদের নিয়ে পিকনিক (ভোজ) করার জন্য ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেন।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল বিন আহসান বলেন, চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী রিপন মামলা করেছেন। কাউন্সিলর বনরাজসহ গ্রেপ্তার চার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com