বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কাহালুতে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার কাহালুতে দুর্বৃত্তরা ফোনে দাবি করা চাঁদা না পেয়ে আল আমিন নামে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নারহট্ট ভেঁপড়া এলাকায় হ্যাচারির পুকুরে বিষ দেয়ায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাবদা মাছ মরে ভেসে উঠেছে। মৎস্যচাষী এ ব্যাপারে কাহালু থানায় অভিযোগ করেছেন।

কাহালু উপজেলার নারহট্ট ভেঁপড়া গ্রামের মৎস্যচাষী আল আমিন জানান, প্রায় চার মাস আগে অজ্ঞাত দুর্বৃত্তরা মোবাইল ফোনে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

শুক্রবার সকালে তার হ্যাচারির পুকুরে থাকা পাবদা মাছ মরে ভেসে উঠে। তার ধারনা, চাঁদা না দেওয়ায় ওই দুর্বৃত্তরা তার পুকুরে বিষ দেয়। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, শুক্রবার অজ্ঞাত ওই দুর্বৃত্তরা ফোন করে আবারও চাঁদা চেয়েছে। অন্যথায়  পুকুরে বিষ দেবারহুমকি দেয়।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মৌখিক অভিযোগ পেয়েছেন। এমন আরো কয়েকটি অভিযোগ তার কাছে এসেছে।

এ ব্যাপারে গোয়েন্দা ও থানা পুলিশ হুমকিদাতাদের সনাক্ত করার চেষ্টা করছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬/৭ মাস ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছচাষী ও গভীর নলকূপের মালিকদের মোবাইল ফোন চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ও পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের হুমকি দিয়ে আসছে।

ওইসব হুমকিদাতা ও মাছ নিধনের সাথে জড়িতরা সনাক্ত না হওয়ায় মৎস্য চাষী ও গভীর নলকূপের মালিকরা আতঙ্কে রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com