সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হাফেজ শফিকুল ইসলাম (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
শফিকুল উল্লাপাড়া উপজেলার মাগুড়া ডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় মসজিদের ইমাম।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে ওই যুবক একই এলাকার ৮ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
শনিবার সন্ধার দিকে মোবাইলে তার প্রেমিকাকে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রী তার মা সহ স্বজনদের কাছে এই ঘটনা জানায়।
ঘটনার রাতেই তার মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রোববার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।