বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে জেলা পুলিশের পরিচালনাধীন পর্যটন বিনোদন কেন্দ্র পলওয়েল ন্যাচার পার্কে নব নির্মিত কটেজ ও সুইমিং পুলের উদ্বোধন করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ বুধবার দুপুরে রাঙ্গামাটি ডিসি বাংলো সংলগ্ন পলওয়েল ন্যাচার পার্কে দৃষ্টি নন্দন সুপরিসর কটেজ , ফোয়ারা ও সুইমিং পুলের উদ্বোধন করেন। তিনি পলওয়েল পার্কে পর্যটকদের বিনোদনের জন্য নির্মিত কটেজ ও সুইমিং পুলের বিভিন্ন দিক ঘুরে দেখেন।
এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পলওয়েল পার্কে এসে পৌঁছালে পুলিশ মহাপরিদর্শককে গার্ড অব অর্ণার প্রদান করা হয় পাহাড়ের নৈসর্গিক পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে কাপ্তাই হ্রদের তীরে গড়ে উঠেছে পলওয়েল ন্যাচার পার্ক। জেলা পুলিশের তত্বাবধানের গড়ে উঠা রাঙ্গামাটি অন্যতম পর্যটন কেন্দ্র পলওয়েল পার্ক ইতোমধ্যে অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।