শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

আমবাহী ট্রাক থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে



আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস  রাজশাহী: রাজশাহী নগরীতে গভীর রাতে অভিযান চালিয়ে আমবাহী ট্রাক থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

এসময় ২ জনকে আটক করা হয়।

গতকাল রোববার  রাত্রি সাড়ে ১১টায় কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান পেট্রোল পাম্পের সামনের সড়কে একটি মিনি ট্রাক থামিয়ে ট্রাকটিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো শেরপুর জেলার ঝিনাইগাতি থানাধীন কানদুলী গ্রামের সাবের আলীর ছেলে ও ট্রাক চালক মাসুদ (২৮) এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন হলদিয়া উত্তর দীঘলকান্দি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আব্দুর সামাদ (৫৬)।

পুলিশের দেয়া বিবৃতিতে জানান হয়, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই ট্রাকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com