বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহীতে বেলুনে গ্যাস ভরতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে মুক্তার হোসেন (৩৮) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বিজোর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুইজন হলেন-মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও নাতি হামীম হোসেন (১)। এদের মধ্যে জাহেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আর আশঙ্কাজনক অবস্থায় জরুরিভিত্তিতে শিশু হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইদুল ইসলাম জানান, মুক্তার হোসেন বেলুনবিক্রেতা। সকালে বাড়িতে মাছ বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরিত হয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান স্থানীয় ইউপি সদস্য মইদুল ইসলাম।

এদিকে, চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক উদ্দীন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলনু বিক্রেতার মৃত্যুর খবরটি তারা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত তথ্য জানানো যাবে বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com