বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কোচের চাপায় ভটভটি চালক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৬৮৮ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধুনট মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে কোচের চাপায় রুবেল মিয়া (৩৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ সময় শ্রীবোস চন্দ্র পাল (৩৩) নামে ভটভটির এক যাত্রী আহত হন। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো চালিত ভটভটির চালক রুবেল মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে তিনি (রুবেল) তার ভটভটিতে মাটির পাত্র নিয়ে শেরপুর সদরে যাচ্ছিলেন। সাথে মাটির পাত্রের মালিক একই এলাকার গন্দ্রীয় চন্দ্র পালের ছেলে শ্রীবোস চন্দ্র পাল ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে তারা শেরপুরের ধুনট মোড় এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে পৌঁছেন। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী সৌখিন এন্টারপ্রাইজের একটি কোচ (ঢাকা মেট্রো–ব–১৪–৬৭৪৫) ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালক রুবেল ও যাত্রী শ্রীবোস আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া মারা যান। পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলিত কোচ ও ভটভটি জব্দ করা হয়েছে। কোচের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com