শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

করোনায় ২০ হাজার শ্রমিক কর্মহীন খুলনায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : করোনাভাইরাসের প্রভাবে   ২০ হাজার শ্রমিক কর্মহীন হওয়ায় খুলনায় ব্যবসা-বাণিজ্যে চরম ধস নেমেছে।

চার মাসের বেশি দোকানপাট বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছেন।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের আরও প্রায় ২০ হাজার শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, খুলনা মহানগরীতে স্টেশনারি, মুদি, ছাপাখানা, গার্মেন্টস, কম্পিউটার, বই, ঘড়ি, জুয়েলারি, জুতা, রেস্টুরেন্ট, সেলুনসহ প্রায় ৫০ হাজার ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।


এসব প্রতিষ্ঠানে দুই লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মরত। করোনা মহামারীর প্রভাবে মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে প্রায় ২০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

এতে প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। অনেক প্রতিষ্ঠান টিকে থাকতে দু-একজন কর্মচারী দিয়ে কার্যক্রম চালু রাখছে।

মহামারী আরও দীর্ঘ হলে এসব প্রতিষ্ঠানও শ্রমিক ছাঁটাই শুরু করবে।

নগরীর ফুলবাড়ী গেট এলাকার সেলুন মালিক প্রদীপ শীল জানান, আগে দিনে ৮০০ থেকে ১০০০ টাকা আয় হতো। করোনা সংক্রমণের পর থেকে দোকান বন্ধ।
বর্তমানে সাটার বন্ধ রেখে কিছু কার্যক্রম চালালেও দেড়-দুইশ টাকার বেশি আয় হচ্ছে না। এতে দোকান খরচও উঠছে না।


নগরীর নিউ মার্কেট এলাকার এক শ্রমিক জানান, তারা চারজন একসঙ্গে দোকানে কাজ করতেন। তিন মাস আগে দুজনকে ছাঁটাই করা হয়। তিন মাসের বেতন বকেয়া। এখন দুজনের মধ্যে একজনকে রাখার কথা বলছেন মালিক। চাকরি গেলে খাব কী, তা নিয়ে চিন্তায় রয়েছি।


নগরীর রেলওয়ে এলাকার দোকান মালিক শফিকুল ইসলাম বলেন, ‘করোনার আগে দোকানে টি-শার্ট, জিন্স প্যান্টসহ প্রায় ১২ লাখ টাকার পণ্য ছিল। দিনে ১০-১২ হাজার টাকা বিক্রি হতো।


দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় ব্যবসাও বন্ধের পথে। ইতিমধ্যে তিন কর্মচারীর দুজনকে ছেড়ে দিয়েছি। কতদিন চলতে পারব, তা নিয়ে শঙ্কায় রয়েছি।’

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিসি) খুলনা শাখার সাধারণ সম্পাদক ও গ্রাফিক্স কম্পিউটারের মালিক শেখ শহীদুল হক সোহেল বলেন, ‘নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ২ লাখ শ্রমিক-কর্মচারী রয়েছেন। এদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। সামনে আরও কঠিন সময় আসছে।’

তিনি আরও বলেন. ‘জলিল টাওয়ারের কম্পিউটার মার্কেটসহ মহানগরীতে প্রায় ১০০ কম্পিউটারের দোকানে চার শতাধিক কর্মচারী কাজ করেন। এসব কর্মচারী সফটওয়্যারের ওপর প্রশিক্ষিত হওয়ায় মালিক ইচ্ছা করলেও তাদের বাদ দিতে পারছেন না। ফলে বাধ্য হয়ে লোকসান গুনছেন।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা অঞ্চলের সভাপতি রেজাউল করিম বলেন, ‘করোনার প্রভাবে খুলনা মহানগরীর প্রায় ২০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থা চলতে থাকলে আগামী দু-তিন মাসে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তখন শ্রমিক-কর্মচারীরা বেকায়দায় পড়বেন।’

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মফিদুল ইসলাম টুটুল বলেন, ‘আর্থিক সংকটে ব্যবসায়ীদের অনেকেই তাদের কর্মচারী ছাঁটাই করছেন। তবে ব্যবসায়ীদের প্রতি কর্মচারীদের সঙ্গে যথাসম্ভব মানবিক আচরণের অনুরোধ জানানো হয়েছে।’  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com