বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রামে দুই বান্ধবী ধর্ষণের শিকার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের কচাকাটায় বেড়াতে গিয়ে দুই বান্ধবী ধর্ষণের শিকার হয়েছে ।

ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ করেন দুই ধর্ষিতার পরিবার। দুই কিশোরী এখন থানা হেফাজতে আছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট সোমবার দুপুরে জেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চর-কৃঞ্চপুর গ্রামে।

ঘটনার শিকার দুই কিশোরীর একজন স্থানীয় নুরানী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অপরজন ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণী থেকে লেখাপড়া বাদ দিয়েছে বলে জানিয়েছে পরিরবার।

প্রতিবেশী ওই দুই কিশোরীর পিতারা জানায়, সোমবার সকালে একসাথে প্রথম বান্ধবী (১৫) গ্রামের শেষ প্রান্তে নানার বাড়ি এবং দ্বিতীয় বান্ধবী (১৪) একই এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়।

গ্রামটি চরাঞ্চল হওয়ায় কোন সড়ক পথ না থাকায় ক্ষেতের সরু পথ ধরে সেখানে যায় তারা। এসময় কয়েক বিঘা পাট ক্ষেতের ভিতর দিয়ে পথ পার হতে হয় তাদের।

দুপুরে ফেরার সময় পথের পাট ক্ষেতের মাঝামাঝি আসলে আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের মজিবরের ছেলে আল-আমিন (২৪) এবং জসমত মেম্বারের ছেলে খোকা (২১) দুইজন তাদের দুইজনকে জাপটে ধরে পাট ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এসময় তাদের মুখে কাপড় গুজে দেয়া হয় বলে জানায় তারা। পরে দ্বিতীয় কিশোরীর কান্নাকাটিতে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।

এ ঘটনায় দুইদিন ব্যাপি স্থানীয় মাতবরদের চলে মিমাংসার দেনদরবার। পরে উপায়ান্তু না পেয়ে প্রথম কিশোরী বুধবার রাতে এবং দ্বিতীয় কিশোরী বৃহস্পতিবার দুপুরে কচাকাটা থানায় অভিযোগ দাখিল করে দুই কিশোরীর পিতারা।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ দুই কিশোরীর ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন কিশোরীদের সাথে ওই দুই যুবকের প্রেম ঘঠিত বিষয় থাকতে পারে। এ বিষয়ে ভিকটিমদের জিঙ্গাসবাদ করা হচ্ছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরণের অপরাধে কাউকে ছাড় দেয়া হবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com