শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বগুড়ায় কোচের ধাক্কায় সেনা সদস্য নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় কোচের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ডিজিএফআইয়ে কর্মরত সেনা সদস্য (কর্পোরাল) রবিউল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শেরপুর উপজেলার চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর এর সত্যতা নিশ্চিত করেছেন। বগুড়া সেনানিবাসের ডিজিএফআই অফিস সূত্র জানায়, কর্পোরাল রবিউল ইসলাম রাজবাড়ি জেলা সদরের ডাউকি গ্রামের আবদুল হামিদ খানের ছেলে।তিনি ডিজিএফআই বগুড়া কার্যালয়ে কর্মরত ছিলেন। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার তিনি দু’ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে রবিউল শনিবার ব্যক্তিগত মোটর সাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। রাত ৮টার দিকে তিনি বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় পৌঁছেন। এ সময় একটি অজ্ঞাত কোচ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কর্পোরাল রবিউল ইসলাম মারা যান। সংসারে তার স্ত্রী শিখা খাতুন ও ১০বছর বয়সী একমাত্র ছেলে শাহিনুল ইসলাম শিপন রয়েছে। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় তার লাশ বগুড়া সেনানিবাসে আনা হচ্ছিল। শেরপুর থানার ওসি জানান, ঘাতক কোচটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com