বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উল্লাপাড়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন অপরাধে ৮ অসাধু ব্যবসায়ীকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত।

দন্ডিতরা হলো- মো: আইনুল হক ১ লাখ টাকা, মো: হাবিবুর রহমান ১ লাখ টাকা, শামসুল ইসলাম সাবান ২০ হাজার টাকা, রবিউল করিম ১ লাখ ৪০ হাজার টাকা, শ্রী আনন্দ ঘোষ ১০ হাজার টাকা, প্রদীপ ঘোষ ৫ হাজার টাকা রঞ্জন ঘোষ ৭ হাজার টাকা ও আব্দুর রহমানকে ২০ হাজার টাকা।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলা পৌর শহরের খাবার হোটেল ,মিষ্টির দোকান ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে নিম্নমানের খাবার পরিবেশন, ওজনে কম দেয়ায়, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করা এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় উক্ত ৮ দোকান মালিককে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত উল্লেখিত অর্থদন্ডে দন্ডিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com