বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাহালুতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ॥ একজন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ দেখা হয়েছে
লাশের সামনে স্বজনদের আহাজারি ।

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার কাহালুতে আবদুল আলিম (২২) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পানাই সেতুর কাছে এ হামলা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যায় জড়িত মো: নওফেল (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, পাওনা টাকা নিয়ে বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্বজনরা জানান, আবদুল আলিম কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামানিকের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল কেনাবেচা করতেন।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে আলিম তার মোটরসাইকেলে দূর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পানাই সেতুর কাছে পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।

এতে আলিম মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। তখন দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ আলিমের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই মুল ঘাতক কাহালু উপজেলার উত্তর দেবখ- গ্রামের আবু সুফিয়ানের ছেলে নওফেলকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে জানিয়েছে, হত্যাকান্ডে তারা তিনজন অংশ নিয়েছিল। ওসি আরো জানান, মোটরসাইকেল কেনাবেচার পাঁচ টাকা পাওনা নিয়ে বিরোধে নওফেলের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে। অন্য হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com